সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

পুরনো কোচ ফেরানো অপমানজনক: মিসবাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০২-০২, | ১০:৩৪:২৪ |

সদ্য পুরনো কোচ চন্দিকা হাথুরাসিংহেকে ফেরানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাঝেই জোর খবর শোনা যাচ্ছে যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তাদের সাবেক কোচ মিকি আর্থারকে ফেরাতে জোর চেষ্টা করছে। বোর্ডের এমন সিদ্ধান্ত একদমই পছন্দ নয় মিসবাহ-উল-হকের। দলটির সাবেক অধিনায়ক ও কোচের মতে, আর্থারকে ফিরিয়ে আনলে তা পাকিস্তানের ক্রিকেটের জন্য হবে অপমানের সামিল।

এর আগে ২০১৬-২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। কিছুদিন আগে রমিজ রাজাকে সরিয়ে পিসিবির চেয়ারম্যান হওয়ার পরপরই নাজাম শেঠি বলেছিলেন, তিনি আর্থারকে পূনরায় কোচ হিসেবে ফিরিয়ে আনতে চান। তবে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে যে, পিসিবির প্রথম চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন কোচের বদলে টিম ডিরেক্টর হয়ে আসতে পারেন আর্থার। আগামী দুই সপ্তাহের মাঝে চুক্তিও হয়ে যাবে বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে মিসবাহ ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘এটা পাকিস্তানের ক্রিকেট সিস্টেমকে চড় মারার সমান, কারণ আমরা একজন ফুল টাইম হাই-প্রোফাইল কোচ খুঁজে বের করতে পারছি না। এটা হতাশাজনক যে, সেরাদের কেউ এখানে আসতে চায় না। আর আমরা এমন একজনকে আনতে জোর চেষ্টা করছি, যিনি পাকিস্তানকে তার দ্বিতীয় অপশন হিসেবে দেখছেন। আমাদের ক্রিকেট সিস্টেমকেই দোষ দিব আমি। এটায় অনেক দুর্বল দিক আছে, যে কেউ ভঙ্গুর এই সিস্টেমকে কাজে লাগাতে পারে।’

মিসবাহ আরও বলেছেন, ‘নিজেরাই আমরা নিজেদের মানুষদের অসম্মান ও অবজ্ঞা করি, এর জন্য দায়ী আমরাই। যার ফলে আমাদের নেতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে। আমাদের বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের অনেকেই পরস্পরকে সম্মান করে না। সাবেক ক্রিকেটারদের দেখা যায় রেটিংয়ে জন্য নিজ নিজ ইউটিউব চ্যানেল ব্যবহার করছে। এটা আমাদের ক্রিকেটের ইমেজকে ব্যাপকভাবে আঘাত করছে। যার ফলে একটা ধারনা তৈরি হচ্ছে যে- আমরা অক্ষম।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..