✕


পিছিয়ে থেকেও রিয়ালের বড় জয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ০০:৪৮:২২ |
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা মঙ্গলবার ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ডাচ ক্লাব পিএসভিকে। ম্যাচের ৩২ মিনিটে পেরিসিচের গোলে এগিয়ে যায় পিএসভি। এরপর কিলিয়ান এমবাপ্পে দুটি এবং ভালভার্দে, বেলিংহ্যাম ও ভিনিসাস ১টি করে গোল করে রিয়াল মাদ্রিদকে বড় জয় উপহার দেন। এ জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার মাঠে নেমেছিল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটিও। ফেবারিট এ দুই দলই নিজেদের ম্যাচে ড্র করেছে। আর্সেনাল ১-১ গোলে ড্র করেছে বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। অন্যদিকে ম্যানসিটি ২-২ গোলে ড্র করেছে নেপোলির সঙ্গে। আর্সেনাল ১১ পয়েন্ট নিয়ে পাঁচ এবং ম্যানসিটি ১০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। এ ছাড়াও মঙ্গলবার তুর্কি ক্লাব গ্যালাটাসারি ১-০ গোলে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে, পর্তুগিজ ক্লাব পোর্তো ১-০ গোলে ডাচ ক্লাব ফেনর্ডকে এবং জার্মান ক্লাব লিপজিগ ৩-১ গোলে লেনসকে পরাজিত করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..