✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

লাল কার্ডের শাস্তি বহাল, দুই ম্যাচে নিষিদ্ধ বার্সার ফার্মিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:২৩:১১ |
লাল কার্ড দেখার ঘটনায় বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে লা লিগা কর্তৃপক্ষ। শাস্তি কমানোর আবেদন করেছিল কাতালান ক্লাবটি। তবে সেই আপিল প্রত্যাখ্যান হওয়ায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তই কার্যকর থাকছে।

এর ফলে লা লিগায় দেপোর্তিভো দে লা করুনা ও আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফার্মিন। দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে ছাড়াই দুই ম্যাচে মাঠে নামতে হবে বার্সেলোনাকে।

ঘটনাটি ঘটে ভিয়ারিয়ালের ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদকে কেন্দ্র করে। ওই সময় ফার্মিনকে আগেই মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। তবে বদলি হিসেবে উঠে যাওয়ার পরও ডাগআউটে বসে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করেন তিনি। একপর্যায়ে বেঞ্চে থাকা অবস্থাতেই তাঁকে লাল কার্ড দেখান রেফারি।

এ ঘটনায় ফার্মিনের ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শাস্তি পুনর্বিবেচনার জন্য বার্সেলোনা আপিল করলেও তাতে কোনো লাভ হয়নি।

ফলে আগামী দুই ম্যাচে ফার্মিনকে পাচ্ছে না বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই সময়ে তার অনুপস্থিতি দলের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..