✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ২০:০১:৪৬ |
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারের শুরুর দিকটা খুব একটা সহজ ছিল না। এক প্রযোজকের কাছে পারিশ্রমিক বাবদ ৬৮ হাজার রুপি পাওনা ছিল তার।

বারবার চেয়েও সেই টাকা না পেয়ে শেষ পর্যন্ত প্রযোজকের বাড়ি থেকে একটি টেপ রেকর্ডার নিয়ে বিক্রি করে দেন অভিনেতা। সম্প্রতি ‘কফি উইথ করণ ৯’ অনুষ্ঠানে পুরোনো সেই ঘটনা তুলে ধরেন তিনি। অক্ষয় জানান, একটি সিনেমায় অভিনয়ের পর প্রযোজক তার পারিশ্রমিক পরিশোধ করেননি। সিনেমাটিও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।

সে সময় ৬৮ হাজার রুপি তার কাছে অনেক বড় অঙ্কের টাকা ছিল। কয়েকবার টাকা চেয়েও না পেয়ে একদিন মুম্বাইয়ের মাহিম এলাকায় ওই প্রযোজকের বাড়িতে যান তিনি। অভিনেতার ভাষ্য, বাড়ির দরজা খুলতেই প্রযোজক বুঝতে পারেন, তিনি বকেয়া টাকা চাইতে এসেছেন। ঘরের ভেতরে একটি টেপ রেকর্ডার চোখে পড়ে অক্ষয়ের।



সেটি খুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরে হীরা পান্না মার্কেটে সেটি ৩২ হাজার রুপিতে বিক্রি করেন। তবে বাকি টাকা আজও পাননি বলে জানান অভিনেতা।

অনুষ্ঠানে অক্ষয় আরো বলেন, চলচ্চিত্র ব্যবসাসফল হলে অভিনেতারা বাড়তি পারিশ্রমিক পান না। অথচ সিনেমা ব্যবসায় ব্যর্থ হলে অনেক সময় তাদের পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়।

প্রযোজকদের এমন আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই অনুষ্ঠানে অভিনেতা রবি কিষানও নিজের পারিশ্রমিক না পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। ‘উধার কি জিন্দেগি’ সিনেমায় অভিনয়ের জন্য তার ১ লাখ ৮০ হাজার রুপি পাওয়ার কথা থাকলেও পেয়েছিলেন মাত্র ৮ হাজার রুপি। বাকি টাকা চাইতে গেলে সিনেমায় তার চরিত্রের পরিসর কমিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..