✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তিন বিদেশি ক্রিকেটারের কুমিল্লায় যোগদান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-১৩, | ০৯:১৪:৫১ |

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরে খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিলেন দুই পাকিস্তানী পেসার হাসান আলি ও স্পিনার আবরার আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার চাদউইক ওয়ালটন।

আবুধাবিতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে বিপিএল ছেড়ে গেছেন কুমিল্লার হয়ে ঢাকা প্রথম পর্বে খেলা ইংল্যান্ডের ডেভিড মালান, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও ফজলহক ফারুকি। তাদের পরিবর্তে দলে যোগ দিয়েছেন হাসান, আবরার ও ওয়ালটন। এর আগে বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছেন হাসান আলি। কুমিল্লা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ওয়ালটনের ।

এবারই প্রথম দেশের বাইরে কোন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া আবরার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেকেই রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে অভিষেক ইনিংসে ৭ উইকেট ও অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেছেন আবরার।

ঢাকা পর্ব শেষে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ১৪ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ঢাকায় প্রথম পর্বে দুই ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে কুমিল্লা। রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৫ উইকেটে ম্যাচ হারে কুমিল্লা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..