✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অলিম্পিক গেমস স্থগিত হতে পারেঃ জাপান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২৩, | ১২:৫২:৫৭ |

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক গেমস স্থগিত করা অনিবার্য হয়ে উঠতে পারে। সোমবার জাপানের পার্লামেন্টে তিনি একথা বলেন। খবর এএফপির

আগামী কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পরিকল্পনার বিষয়ে শিনজো আবে বলেন, এটি পিছিয়ে দেওয়া বিকল্প হতে পারে।

তিনি বলেন, ‘নতুন করোনাভাইরাসের কারণে যদি নিরাপদে গেমস আয়োজন অসম্ভব হয়ে দাঁড়ায়, তাহলে এটি স্থগিতের সিদ্ধান্ত অপরিহার্য হয়ে উঠতে পারে। কারণ আমরা মনে করি অ্যাথলেটদের নিরাপত্তা সবার আগে।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) স্থগিতের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে আশাবাদ ব্যক্ত করে আবে বলেন, কারণ এই প্রক্রিয়াটিতে অনেক কাজ জড়িত এবং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত।

আসন্ন ৩২তম অলিম্পিয়াড টোকিও গেমস ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট ২০২০ পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এটির আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, রোববার পর্যন্ত জাপানে করোনাভাইরাসে এক হাজার ৭১৯ জন আক্রান্ত হয়েছে (প্রমোদতরীর ৭১২ জনসহ), যার মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..