✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

এবার ই-কমার্স ব্যবসায় সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-২৩, | ০৬:৫৬:২৯ |

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন।

ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার ই-কমার্স খাতেও যুক্ত হচ্ছেন তিনি।

শুক্রবার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা শুরু হয়েছে। গত ৬ মাস ধরে কাজের পর ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়।

কোম্পানির ওয়েবসাইট বলা হয়েছে, মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে।

প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে হাজির হয়েছে ‘মোনার্ক মার্ট’। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারবেন।

মোনার্ক মার্ট হচ্ছে মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..