✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারী বিশ্বকাপের ফাইনালের আম্পায়ারদের নাম প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১৩:৪১:৫১ |
টানটান উত্তেজনার ম্যাচে গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। গত ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা উঠেছিল ইংল্যান্ডকে হারিয়ে। মানে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত ও দক্ষিণ আফ্রিকার কেউই আগে শিরোপা জিতেনি।
 
 
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালটি মাঠে গড়াবে রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ইলোজ শেরিদান ও ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। আইসিসি আজ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে।
 
 
 
শেরিদান ও উইলিয়ামস থাকবেন অনফিল্ড আম্পায়ারের ভূমিকায়। প্রথমজন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালে দায়িত্ব পালন করেছিলেন। উইলিয়ামস ছিলেন গ্রপপর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের দায়িত্বে। ওই ম্যাচে ২৫২ রান তাড়ায় প্রোটিয়া নারীরা জিতেছিল ৩০ বলে ৫২ রানের সমীকরণ মিলিয়ে।
 
 
টিভি আম্পায়ারের দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের সু রেডফার্নকে। শ্রীলঙ্কার নিমালি পেরেরা চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারি হিসেবে আছেন শ্রীলঙ্কার মিশেল পেরেইরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..