✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বেটিংয়ে জড়ানোয় বরখাস্ত ১৪৯ রেফারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০১, | ১৩:৩৯:৫৭ |
কয়েকদিন আগে বিশ্ব ফুটবলে তোলপাড় করা একটি খবর দিয়েছিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ও সহকারী রেফারিরাই স্বয়ং বেটিং বা বাজিতে জড়িয়েছেন। তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট থাকার কথা জানায় টিএফএফ। এবার সরাসরি বাজিতে অংশ নেওয়ার দায়ে ১৪৯ রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করা হয়েছে।
 
 
গতকাল (শুক্রবার) টিএফএফ জানিয়েছে, পেশাদার লিগের ১৪৯ ম্যাচ অফিসিয়ালকে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলছে আরও ৩ জনের বিরুদ্ধে। এর আগে বেটিং অ্যাপে ১৫২ রেফারির সক্রিয় বলে জানিয়েছিল টিএফএফ। যাদের মধ্যে ৭ জন সর্বোচ্চ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারিও আছেন।
 
 
গতকাল এক বিবৃতিতে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানুগ্লু জানিয়েছেন, ‘তুর্কি সকারের খ্যাতি মূলত এর শুদ্ধিতা বজায়ের প্রচেষ্টা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সততা অটুট রাখার ওপর নির্মিত। যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতা এর মূল্যবোধ ও নীতিমালার কিঞ্চিত পরিমাণ ভঙ্গ করলেও, তা আস্থা লঙ্ঘনের শামিল।’
 
তিনি আরও জানান, ‘সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে, কিছু রেফারি যেভাবে বেটিংয়ের কার্যক্রমে জড়িয়ে পড়েছেন তা ফুটবল স্পিরিটের বিরোধী এবং সম্পূর্ণভাবে বেমানান। তাই এটি শুধুমাত্র সাধারণ কোনো নীতিমালা লঙ্ঘন নয়, যা বিবেকবোধকে আহত এবং ন্যায়বিচারকে কলুষিত করেছে।’
 
বিচারপ্রক্রিয়ার সঙ্গে জড়িত সূত্রের বরাতে সম্প্রচারকারী প্রতিষ্ঠান হ্যাবারতুর্ক জানিয়েছে, কেবল রেফারি কিংবা কোনো ম্যাচ অফিসিয়াল -ই নন, বিভিন্ন ক্লাব এবং খেলোয়াড়ের বিরুদ্ধেও তদন্ত চলমান আছে। অনুসন্ধানের তালিকায় আছেন ৩৭০০ ফুটবলার।
 
 
এর আগে টিএফএফ এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, অভিযুক্তদের মধ্যে ১০ জন রেফারি ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন, তাদের মধ্যে কেবল একজন পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। বেটিং অ্যাকাউন্ট আছে এমন রেফারির মধ্যে সাতজন সর্বোচ্চ লেভেলের, ১৫ জন সহকারী, ৩৬ জন ক্লাসিফাইড রেফারি এবং ৯৪ জন ক্লাসিফাইড সহকারী রেফারি আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..