স্বপ্নের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৭-০৭, | ০৪:৫৭:২৯ |

ব্রাজিল ও আর্জেন্টিনা, ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী। এই দুই দলের লড়াই মানেই বিশেষ কিছু। এবারের কোপা আমেরিকার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে এই দুই দল। এর চেয়ে উত্তেজনার আর কি হতে পারে!

বুধবার সকালে শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়েছে লিওনেল মেসিরা। ম্যাচে আর্জেন্টিনার জয়ের নায়ক গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেজ।

নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার তিনটি শট রুখে দিয়ে ম্যাচে নায়ক বনে গেছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ফুটবলের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

সর্বশেষ ২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেবার ৩-০ গোলের জয় পায় ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিল।
২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...