✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

কোপা আমেরিকা: শেষ আটে যে যার মুখোমুখি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-২৯, | ১০:৫৬:২০ |

এবারের কোপা আমেরিকা হচ্ছে ভিন্নভাবে। নেই কোনো আমন্ত্রিত বা অতিথি দল। অংশ নেয়া দশ দলের মাত্র দুটি বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে। গ্রুপ ‘এ’ থেকে বলিভিয়া এবং ‘বি’ থেকে বিদায় ঘটেছে ভেনেজুয়েলার। শেষ আটের টিকিট নিশ্চিতের লড়াই শেষ। এবার দলগুলো প্রস্তুত হচ্ছে সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ের জন্য। কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষই পেয়েছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শনিবার মুখোমুখি হবে দুইবারের শিরোপাজয়ী চিলির।

‘এ’ গ্রুপে শীর্ষস্থান অধিকার করা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নামবে রোববার। ১৪ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডর। রেকর্ড ১৫ শিরোপা জেতা উরুগুয়ে শেষ আটে মুখোমুখি হবে কলম্বিয়ার। গতবারের রানার্সআপ পেরু খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। ফাইনালের আগে দেখা হওয়ার সম্ভাবনা নেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের। শেষ আটে জয় পেলে আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে-কলম্বিয়ার মধ্যেকার জয়ী দল। চিলিকে হারাতে পারলে শেষ চারে ব্রাজিল মুখোমুখি হবে পেরু অথবা প্যারাগুয়ের।

কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
১. পেরু-প্যারাগুয়ে, ৩রা জুলাই, রাত ৩টা
২. ব্রাজিল-চিলি, ৩রা জুলাই, ভোর ৬টা
৩. উরুগুয়ে-কলম্বিয়া, ৪ঠা জুলাই, ভোর ৪টা
৪. আর্জেন্টিনা-ইকুয়েডর, ৪ঠা জুলাই, সকাল ৭টা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..