✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যে কারণে রিয়ালে চলে আসতে পারেন পগবা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৮, | ০৪:৩০:১৩ |

পল পগবাকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, এমন খবর বাতাসে ঘুরে বেড়াচ্ছে বেশ ক’বছর ধরেই। কিন্তু দুইয়ে দুইয়ে চার আর মেলেনি। ফরাসি মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে পা রাখতে পারেননি।

তবে পগবার আশা কিন্তু ছেড়ে দেয়নি রিয়াল। বরং তার প্রতি এখনও আগের মতোই আগ্রহ আছে লা লিগার চ্যাম্পিয়নদের। আর সেই আগ্রহ বাস্তব রূপ নিতে পারে আসন্ন গ্রীষ্ম মৌসুমে। স্প্যানিশ গণমাধ্যম ‘এএস’ দাবি করেছে এমনটাই।

অতীতেও এমন চেষ্টা করেছে রিয়াল। পগবা নিজেও বেশ আগ্রহী ছিলেন। বারবারই বলেছেন, সুযোগ পেলে রিয়ালের হয়ে খেলতে চান। কিন্তু ২৮ বছর বয়সী এই তারকাকে কিছুতেই ছাড়তে রাজি হয়নি তার ইংলিশ ক্লাব।

তবে আসন্ন গ্রীষ্মে সব হিসেব-নিকেশ বদলে যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির শেষ বছরে পা রাখবেন পগবা। ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের সঙ্গে তার নতুন করে চুক্তির আলোচনাও শোনা যাচ্ছে না।

পগবার এজেন্ট মিনো রাইওলা অতীতে জানিয়েছেন, বিশ্বকাপজয়ী এই ফুটবলার সম্ভবত চুক্তি নবায়ন করবেন না। আগামী গ্রীষ্মে তিনি নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন।

যদিও তার এজেন্টের এমন মন্তব্য যখন এসেছিল, তখন মাঠে বেশ খারাপ সময় কাটছিল পগবার। এরপর তিনি ঘুরে দাঁড়িয়েছেন। চলতি মৌসুমে আছেন দুর্দান্ত ফর্মে।

কিন্তু যেহেতু এখনও চুক্তি নবায়নের আলোচনা হয়নি, সুযোগটা নিতে মুখিয়ে রিয়াল। ‘এএস’-এর প্রতিবেদনে এসেছে, এবার সর্বশক্তি নিয়েই পগবাকে দলে ভেড়ানোর চেষ্টা করবে স্প্যানিশ ক্লাবটি। কেননা আসন্ন মৌসুম রিয়ালের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তাদের দলের অনেক খেলোয়াড়ই ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছে।

লুকা মদ্রিচ ৩৬ বছরে পা রেখেছেন। টনি ক্রুসের বয়সও ৩১ পেরিয়েছে। সেক্ষেত্রে মিডফিল্ডে শক্তি বাড়াতে পগবার মতো পরীক্ষিত একজনকে খুব করে চাইবে রিয়াল। এবার তাই দুইয়ে দুইয়ে চার মিলেই যেতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..