✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১৭২০ ক্রিকেটারের জন্য ২ কোটি টাকা প্রণোদনা বিসিবির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০১, | ১০:০২:৪৪ |

করোনাভাইরাসের কারণে ঘরোয়া ক্রিকেটের নানা প্রতিযোগিতা বন্ধ রয়েছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। অনেকের রুটি-রুজি এই ঘরোয়া ক্রিকেট। ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে ১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এই টাকা পুরুষ-নারী উভ ক্রিকেটাররাই পাবেন। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

বিবৃতিতে বিসিবি জানায়, ‘বিসিবির চুক্তির বাইরে ১৭২০ জন নারী ও পুরুষ ক্রিকেটারকে ২ কোটি আর্থিক প্রণোদনা দেবে বোর্ড। করোনাভাইরাসের মহামারীর কারণে ঘরোয়া ক্রিকেটের অধিকাংশ প্রতিযোগিতা মাঠে গড়ায়নি, তাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ১৪৩২ পুরুষ ও ২৮৮ নারী ক্রিকেটারকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

কোন ক্রিকেটাররা পাবেন এই খোলসাও করে দিয়েছে বিসিবি। বিসিবি জানায়, ‘বিসিবির অধীনে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন আসরসহ এই টাকা পাবে ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ও থার্ড ভিডিশন, নারী জাতীয় দল, ইমার্জিং ও অনূর্ধ্ব-১৯ দল, নারী জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার ডিভিশন ও ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের ক্রিকেটাররা।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..