✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় বেকার কর্মীদের বেতন দিচ্ছেন নেইমার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৭, | ০৯:০৪:০৭ |

করোনায় বিপর্যস্ত ব্রাজিল। প্রায় পৌনে ৪ লাখ মানুষ মহামারি এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। সেইসঙ্গে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি।

এতে করে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। দেশের এই সংকটময় পরিস্থিতিতে এগিয়ে এসেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান তারকা নেইমার। এক বছর ধরে বন্ধ থাকলেও নিজ প্রতিষ্ঠানের ১৪২ জন কর্মীকে নিয়মিত বেতন দিয়ে যাচ্ছেন নেইমার।

অসহায় ও দুস্থ শিশুদের দেখভাল করার জন্য নেইমার জুনিয়র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন নেইমার। যেই প্রতিষ্ঠানটি ব্রাজিলের প্রেইয়া গ্রান্দে অঞ্চলে প্রায় ৩ হাজার দুস্থ শিশুকে দেখভাল করে আসছে। কিন্তু গত বছর করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে নেইমার জুনিয়র ইনস্টিটিউটে। নিজ প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মীদের বেতন দিয়ে যাচ্ছেন তিনি। প্রতি মাসেই ১৪২ জন কর্মীকে বেতন দিচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা। আর এ কাজের জন্য প্রতি মাসে ৯০ হাজার ইউরো খরচ হচ্ছে নেইমারের।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের মুখপাত্র ও তার বাবা নেইমার সিনিয়র,’আমি এবং আমার পরিবার পুরো বিষয়টি সামাল দিচ্ছি। এখানের ১৪২ কর্মীর সবাই তাদের বেতন এবং অন্যান্য সুবিধার সবই পাচ্ছেন। নিজেদের অর্থ সম্পদ থেকে এর ব্যবস্থা করেছি আমরা। যতদিন এই মহামারি চলবে ততদিন আমরা প্রতিষ্ঠানের কর্মীদের দেখব। তাদের বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..