✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিশ্বকাপ জিততে না পারলেও উত্তরসূরিদের পারফরম্যান্স নিয়ে খুশি মেসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৬:০৯:১৬ |
ফাইনাল বাদে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে একচেটিয়া দাপট দেখায় আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল, সব ম্যাচেই মেসির উত্তরসূরিদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা। তবে মরক্কোর কাছে হেরে ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হাতছাড়া হয় যুবাদের। ফাইনাল হারের পর আর্জেন্টিনা যুবাদের উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী মেসি।

বিশ্বকাপ জিততে না পারলেও উত্তরসূরিদের পারফরম্যান্স নিয়ে খুশি মেসি। ইনস্টাগ্রামে এক স্টোরিতে ইন্টার মায়ামি তারকা লেখেন, ‘ছেলেরা, মাথা উঁচুতে রাখো! তোমরা অসাধারণ একটা টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা সবাই তোমাদের কাপ উঁচিয়ে ধরা দেখতে চেয়েছিলাম। তোমাদের উপহার ও সাদা-নীল দলকে রক্ষা করার গর্ব আমাদের আনন্দ দিয়েছে।’

ফাইনাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। ১২তম মিনিটে জাবিরির দারুণ ফ্রি-কিকে এগিয়ে যায় আফ্রিকানরা। আর্জেন্টিনার গোলকিপার বারবি তখন বাঁচাতে গিয়ে ফাউল করে বসেন, আর সে সুযোগেই জাবিরি নিজেই নিখুঁত বাঁ পায়ের শটে বল পাঠান জালে।



২৯তম মিনিটে আসে দ্বিতীয় আঘাত। মাম্মার গতি ও দক্ষতায় ছিন্নভিন্ন হয় আর্জেন্টিনার রক্ষণ। তার পাস ধরে জাবিরি আবারও নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। শেষ বাঁশি বাজতেই বিস্ফোরিত হয় মরক্কোর উল্লাস। এক দশকের প্রচেষ্টা, যুব ফুটবলে ধারাবাহিক উন্নতি—সব মিলিয়ে আফ্রিকান ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হয় চিলির মাটিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..