✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নিজেকে বিএমডব্লিউ গাড়ী উপহার দিলেন পেসার সিরাজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৩, | ০৬:০১:০০ |

অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজটি ভারতের পেসার মোহাম্মদ সিরাজের জন্য ছিল একদিকে কষ্টের, অন্যদিকে আনন্দের। এই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া গিয়ে তার বাবার মৃত্যুর সংবাদ শোনেন। এরপর ভারত টেস্ট দলে হয় তার অভিষেক। তিন টেস্টে বল হাতে নেন সর্বোচ্চ ১৩ উইকেট। ব্রিসবেনে ৩২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নেয়।

অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেই নিজেকে প্রায় কোটি টাকা দামের গাড়ী উপহার দিয়েছেন এই পেসার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় তিনি নতুন একটি বিএমডব্লিউ কিনেছেন। সেটা তিনি নিজে চালাচ্ছেন এমন একটি ভিডিও পোস্ট করেন।

অবশ্য অস্ট্রেলিয়ায় স্মরণীয় একটি সিরিজ শেষ করে এসে সিরাজ প্রথমে বাসায় যাননি। বিমানবন্দর থেকে সোজা চলে যান কবরস্থানে। সেখানে গিয়ে তার বাবার কবরে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে তারপর বাড়ি যান।

বাবাকে হারানোর শোক কাটিয়ে উঠেছেন সিরাজ। তাইতো এবার নিজেকে লোভনীয় বিএমডব্লিউ গাড়ী উপহার দিয়ে প্রফুল্ল করার চেষ্টা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..