✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হার্লে-ডেভিডসনের যে বাইক ম্যারাডোনার জন্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৬, | ০৪:০৭:১৩ |

বিশ্বখ্যাত মোটরবাইক কোম্পানি হার্লে-ডেভিডসন দিয়েগো ম্যারাডোনার জন্য একটি বিশেষ বাইক তৈরি করে। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যুর প্রায় দুই মাস পর প্রকাশ্যে এলো বাইকটি। ফ্যাট বব মডেলের এই বাইকটি গোটা বিশ্বেই তুমুল জনপ্রিয়। একই ধাঁচ রেখে নতুন করে তৈরি করা হয় ম্যারাডোনার জন্য।

ম্যারাডোনা নিজে অবশ্য এটি কেনার বরাত দেননি। এর পেছনে রয়েছেন বেলারুসের ফুটবল ক্লাব ডায়নামো ব্রেস্টের মালিক আলেকজান্ডার জাইটসেভ। ২০১৯ সালে ম্যারাডোনাকে ক্লাবের সাম্মানিক প্রেসিডেন্টের পদ দেয়া হয়। তার কিছুদিন পরেই তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। তখনই জাইটসেভ উপহার হিসেবে তাকে একটি বিশেষভাবে নির্মিত মোটরবাইক দিতে চান।

বাইকের উপরের অংশ আর্জেন্টিনার পতাকা দিয়ে মুড়ে দেয়া হয়েছে। যার মধ্যে লেখা, ‘ইয়ো সয় এল দিয়েগো’ বাংলায় যার অর্থ, ‘আমিই দিয়েগো’। সামনের চাকাটি তৈরি করা হয়েছে সোনালি রংয়ের একটি ফুটবলের আদলে। হেডলাইটের সামনে ম্যারাডোনার জার্সি নম্বর ১০ লেখা।

ম্যারাডোনার বাইক-প্রেম নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছেন আলেকজান্ডার কোমিশারচুক। করোনা মহামারির আগে সেটি বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দেখানোও হয়।

ম্যারাডোনার মৃত্যুতে বাইকটির ভবিষ্যত নিয়ে জল্পনা তৈরি হয়। শোনা যাচ্ছে, এটিকে নিলামে তোলা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..