✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানে প্রধান কোচ গিবস!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৩, | ১০:২০:২৪ |

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন করাচি কিংসের প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হার্শেল গিবস। করাচি কিংসের প্রধান কোচ হিসেবে প্রয়াত ডিন জোন্সের স্থলাভিষিক্ত হলেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও সবশেষ করাচি কিংসের কোচের দায়িত্ব পালন করা জোন্স। ফলে কোচশূন্য হয়ে পড়ে করাচি।

এবার পরবর্তী মৌসুম শুরুর আগেই নতুন হেড কোচ হিসেবে গিবসের নাম ঘোষণা করেছে করাচি কিংস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় তারা লিখেছে, “নিজের প্যাশন ও আগ্রাসী মনোভাব দিয়ে খেলার ধরনটাই পাল্টে দিয়েছিলেন গিবস। যা তিনি কোচিংয়েও নিয়ে এসেছেন। করাচি কিংসের প্রধান কোচ হিসেবে তার নাম আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি।”

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মারকুটে এই প্রোটিয়া ব্যাটসম্যান। আর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন ২০১৩ সালে। এরপর থেকেই কোচিংয়েই মনোযোগী হয়েছেন গিবস। সদ্য সমাপ্ত লংকান প্রিমিয়ার লিগে কলম্বো কিংসের কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া কুয়েত এবং আফগানিস্তানে শাপাগিজা ক্রিকেট লিগ এবং আফগান টি-টোয়েন্টি লিগেও কোচের ভূমিকায় দেখা গেছে তাকে।

সূত্র: ক্রিকইনফো

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..