✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশকে ক্ষতিপূরণের শর্তে ভারতের বিপক্ষে খেলতে রাজি পাকিস্তান : এনডিটিভির প্রতিবেদন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০২-০৯, | ১০:৪৬:১১ |
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়াসহ আন্তর্জাতিক ক্রিকেট (আইসিসি) কাউন্সিলের কাছে তিনটি বড় দাবি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দাবিগুলো সামনে রেখে আইসিসির সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চায় পিসিবি।

সূত্রের দেয়া তথ্যমতে এনডিটিভি জানিয়েছে, রবিবার (৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অচলাবস্থা কাটাতে পিসিবির পক্ষ থেকে তিনটি দাবি তোলা হয় –

১. বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ
২. বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি প্রদান
৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব।

সূত্র আরও জানায়, পিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি থাকলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি এখনও অনড় অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আবারও বৈঠকে বসবেন।

গত মাসে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। যদিও আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ভারতের বাংলাদেশ দলের কোনো নিরাপত্তা হুমকি নেই।

এরপর থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। আইসিসির বৈঠকের পাশাপাশি পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও অন্যান্য কর্মকর্তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই অচলাবস্থা নিয়ে আলোচনা করেন।

আইসিসির পক্ষ থেকে ‘ফোর্স মাজ্যুর’ ধারা ব্যবহার করে ম্যাচ খেলতে অস্বীকৃতির যৌক্তিকতা ব্যাখ্যা চাওয়ার পরই পিসিবির অবস্থানে এই হঠাৎ পরিবর্তন দেখা যায়। বিশেষ করে দায়িত্ব সরকারের ওপর চাপানোর পিসিবির চেষ্টা নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..