✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের কিংবদন্তি স্পিনারকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মেহেদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৭, | ১৩:৩৩:৪১ |

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে বড় অবদান শেখ মেহেদির। এই স্পিনার একাই শিকার করেছেন ৪ উইকেট। তাতে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছেন তিনি।

প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদি।

প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারী দলগুলোর বোলারদের মধ্যে এত দিন সেরা পারফরম্যান্স ছিল হরভজন সিংয়ের। ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কলম্বোর এই মাঠে ১২ রানে ৪ উইকেট নিয়েছিলেন ভারতের সাবেক এই স্পিনার। এবার হরভজনের রেকর্ড ভাঙলেন মেহেদি। দুজনেই ৪ উইকেট পেলেও রান খরচের দিক থেকে এগিয়ে আছেন মেহেদি। তাই এখন বিদেশি বোলার হিসেবে এই মাঠে টি-টোয়েন্টির সেরা পারফর্মার এই বাংলাদেশি অফ স্পিনার।

প্রেমাদাসা স্টেডিয়ামে সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স অবশ্য দখলে রয়েছে শ্রীলঙ্কার ভানিন্দু হাসরঙ্গার। তিনি ২০২১ সালে ভারতের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..