✕


ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৭, | ০৮:৪৫:৩৩ |

প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধে তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, চলমান উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম এবং পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া আগের বৈঠকের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতিও আলোচনা হয়।
কমিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে। পাশাপাশি প্রাথমিক স্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক পদায়নের পরামর্শ দেওয়া হয়।

দেশে সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ এবং পাঠ্যক্রম যুগোপযোগী করার সুপারিশও করা হয়। শ্রেণিকক্ষেই এমন পাঠদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিংয়ের ওপর নির্ভর করতে না হয়। এ ছাড়া শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতি সহজ করার পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..