✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৬, | ১২:৪৬:০২ |

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন উঠে এসেছেন তার ক্যারিয়ার সেরা অবস্থানে। পাশাপাশি বড় উত্থান হয়েছে পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং লিটন দাসের।

সিরিজের প্রথম দুই ম্যাচে মোট ৪ উইকেট শিকার করেছেন রিশাদ। বিশেষ করে ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নেওয়ার পর টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে এখন তিনি ১৭তম স্থানে। তার রেটিং পয়েন্ট এখন ৬২৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

একাদশে ফিরে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২ উইকেট নেওয়ায় তিনি ২০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৫৭তম স্থানে। অপরদিকে, মুস্তাফিজুর রহমান রয়েছেন ২৬তম স্থানেই।
তবে শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ পিছিয়েছেন ৪ ধাপ করে, তারা এখন যথাক্রমে ২৫ ও ২৯ নম্বরে।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উন্নতি লিটন দাসের। দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে।

প্রথম ম্যাচে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন এগিয়েছেন ১২ ধাপ, এখন তিনি ৮৫ নম্বরে।
তাওহিদ হৃদয় ১ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে রয়েছেন, যেটি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে উঁচু র‍্যাঙ্কিং।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..