✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টরন্টো মেসিদের রুখে দিলো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৮, | ১১:৫৮:৩৭ |
প্রথমে লিড পেয়েও জয় তুলে নিতে পারল না ইন্টার মায়ামি। লিওনেল মেসিদের একের পর এক প্রচেষ্টা রুখে দিয়ে টরন্টোকে এক পয়েন্ট এনে দেওয়ার নায়ক মার্কিন গোলরক্ষক শন জনসন।

মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (২৮ সেপ্টেম্বর) টরন্টোর বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ল মেসি-সুয়ারেজরা।
এদিন পুরো ম্যাচেই আধিপত্য করেই খেলেছে ইন্টার মায়ামি। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই গোলমুখে রেখেছিল তারা। তবে তাদের সফল হতে দেননি টরন্টো গোলরক্ষক জনসন। বিপরীতে ৭ শটের দুটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল টরন্টো।

ম্যাচের ১২তম মিনিটে মেসির পাস পেয়ে ডি-বক্স লাইন থেকে শট নিয়েছিলেন বালতাসার রদ্রিগেজ। তবে সেটি ঠেকিয়ে দেন শন জনসন। ২৯তম মিনিটে বক্স থেকে নেয়া মেসির শটও রুখে দেন টরেন্টো গোলরক্ষক। চার মিনিট পর প্রথম উল্লেখযোগ্য আক্রমণে ওঠে টরন্টো। তবে অ্যালোনসো কোয়েলোর নেয়া নিচু শট ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি।
আরও পড়ুন: রোনালদো-হলান্ডের রেকর্ড ভেঙে কেইনের শততম গোল

অন্যদিকে ৪৪তম মিনিটে মেসিকে আরেক দফা হতাশ করেন জনসন। অনেক চেষ্টার পর প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে গোলের দেখা পায় মায়ামি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশে ক্রস নেন জর্দি আলবা। গোলমুখে বল পেয়ে হেডে জাল খুঁজে নেন তাদেও আয়েন্দে।

পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি টরন্টো। ৬০তম মিনিটে মায়ামির থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে টরন্টো। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় জালে জড়ান দর্দে মিহাইলোভিচ। সমতায় ফেরে টরন্টো। ৬৭তম মিনিটে গোলমুখ থেকে বল ক্লিয়ার করে মায়ামিকে আরেকটি গোল হজম থেকে রক্ষা করেন ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন। আট মিনিট পর বক্সে থেকে শট নিয়েছিলেন মেসি। সে শট রুখে দেন জনসন।

৮৩তম মিনিটে ফের মেসিকে হতাশ করেন এ গোলরক্ষক। ডি-বক্সের ঠিক বাইরে থেকে আর্জেন্টাইন তারকার নেয়া ফ্রি-কিক শট ফিরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর লিডে ফেরা হয়নি মায়ামির। ১-১ সমতায় সন্তুষ্ট থাকতে হয় তাদের। দুই পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে মেসিদের। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের তিনে উঠে আসল তারা। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..