✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বীরেন্দ্র শেবাগের বাড়িতে পঙ্গপালের হানা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-২৭, | ১২:১৪:৩৪ |

ভারতের প্রাক্তন মারকুটে ব্যাটসম্যান, অধিনায়ক বীরেন্দ্র শেবাগ ইনস্টাগ্রামে পঙ্গপাল আক্রমণের ভিডিও পোস্ট করেছেন। শনিবার তার বাড়ির আশেপাশেই ওদের ঘুরতে দেখা গেছে।

উত্তর ভারতের গুরগাওয়ের বিভিন্ন অংশের আকাশে ছেয়ে গেছে পঙ্গপালের দল। বীরেন্দ্র শেবাগের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে তার বাড়ির আকাশেও ভর্তি পঙ্গপালের দল। তিনি সেই ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘পঙ্গপালের হানা, একদম আমার বাড়ির উপরে হামলা।”

গুরগাওয়ের বাসিন্দারের বাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখতে বলা হয়েছিল শুক্রবার থেকেই। কারণ আগাম আশঙ্কা করা হয়েছিল পঙ্গপাল আক্রমণের।

৪১ বছরের প্রাক্তন ক্রিকেটার শেবাগ সম্প্রতি অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের সাহায্যার্থে সামনে এসেছিলেন যারা করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

ভারতের হয়ে শেবাগ দুটো ট্রিপল সেঞ্চুরি করেছিলেন টেস্ট ক্রিকেটে। দেশের হয়ে ১০৩টি টেস্ট, ২৫১টি ওডিআই খেলেছেন তার ১৩ বছরের কেরিয়ারে। টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৫৮৬ রান। একদিনের ক্রিকেটে তাঁর রান ৮২৭৩।

এনডিটিভি অবলম্বনে।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..