✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সাকিব টেস্ট অধিনায়ক, ডেপুটি লিটন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৬-০২, | ২১:২০:০৪ |

বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে টেস্ট দলের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে।

আগে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টেস্টের অধিনায়ত্ব ছাড়েন মমিনুল হক। সাকিবকে টেস্ট দলের নেতৃত্ব দেওয়ায় টাইগারদের তিন ফর‌ম্যাটে তিন অধিনায়কই থাকলো। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে মাহমুদুউল্লাহ রিয়াদ, ওয়ানডেতে তামিম ইকবাল আর টেস্টে সাকিব আল হাসান।

টেস্ট অধিনায়কত্ব সাকিবের নতুন কিছু নয়। আইসিসির বহিষ্কারাদেশের কারণে ২০১৯ সালের অক্টোবরে সাকিবের পরিবর্তে মুমিনুলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এর আগে দুই মেয়াদে ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ১৪ ম্যাচের তিনটিতে বাংলাদেশ জিতলেও হেরেছিল ১১টিতে। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে ফের যাত্রা শুরু হবে সাকিবের।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..