✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শোয়েব নিজেও জানতেন যে তিনি বল ছোঁড়েন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৮, | ০৭:৫০:২২ |

ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বোলার পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

অবসরের পরও ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুজনই। বরাবরই নানা বক্তব্যের কারণে সংবাদের শিরোনামে থাকেন তারা।
অতীতে একাধিকবার শোয়েবের সঙ্গে শেওয়াগের লড়াই উত্তেজনার সঞ্চার করেছে।

এবার শোয়েব আখতারের বোলিং অ্যাকশন নিয়ে বড়সড় মন্তব্যে শেওয়াগ জানালেন, শোয়েব নিজেও জানতেন যে তিনি বল ছোঁড়েন। তা না হলে কেন আইসিসি শুধুশুধু তাকে নিষিদ্ধ করবে!

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮’কে তিনি বলেন, “শোয়েব বরাবর নিজের কনুই ঝাঁকাত। ও নিজেও জানত যে, ও বল চাক করছে। না হলে আইসিসি কেন নিষেধাজ্ঞা জারি করবে ওর অ্যাকশনের ওপর! ব্রেট লি-র (অস্ট্রেলিয়ার সাবেক গতিদানব) হাত সোজা নামত। তাই ওর বল পিক করা সহজ ছিল। তবে শোয়েবের ক্ষেত্রে কখনোই নিশ্চিত হওয়া যেত না, হাত কোথায় থাকবে, বল কোন এঙ্গেলে আসবে।”

শেওয়াগ জানান, ব্রেট লি-কে খেলতে কখনোই ভয় পাননি তিনি। তবে শোয়েব আখতার পরপর বাউন্ডারি হজম করলে কী করবেন, সেক্ষেত্রে যথেষ্ট সংশয়ে ভুগতেন।

“কখনোই ব্রেট লি-কে খেলার সময় ভয় পাইনি। তবে শোয়েবকে বিশ্বাস ছিল না। যদি ওকে পরপর দু বল বাউন্ডারি হাঁকাই, জানতাম হয়তো বিমার অথবা গোড়ালি লক্ষ্য করে ইয়র্কার আসতে চলেছে।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..