সর্বশেষ :
আড়াই বছর পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১১২ মরদেহ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে : রিজভী আইআরজিসির সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার খবর ‍উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনই মুসলিম বিশ্বের প্রধান ইস্যু, সমর্থন অটুট রাখবে ইরান মরক্কোকে ২০৩০ সালের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের প্রস্তাব ফিফার ১৪০ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়ালে যোগ দিচ্ছেন দিওমান্দে ৪৮ বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তনের দাবি সেন্টকমের দুই বছরের চুক্তিতে আর্সেনাল ছেড়ে এভারটনে ডেনিশ মিডফিল্ডার ভারতে এসে প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া

দরকার হলে পাই না সাকিবকে, কপাল খারাপ: পাপন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১১, | ০৬:৪৪:৩৯ |

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ইনজুরির কারণে এক টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান। নিউজিল্যান্ড সফরে বিশ্রাম নিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে পারেননি পরিবারের একাধিক সদস্য অসুস্থ থাকায়।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে তাই মুখিয়ে ছিলেন সাকিব। আগেভাগে দেশে ফিরে ডিপিএল খেলেছেন। কিন্তু দলে যোগ দেওয়ার আগের দিন তার করোনা ধরা পড়ায় দুই টেস্টের প্রথমটিতে খেলতে পারবেন না তিনি।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদিকদের বলেছেন, ‘আমাদের কপাল খারাপ। সাকিবকে পাচ্ছি না। যখনই দরকার হয় ওকে পাই না। কালও ওর সঙ্গে কথা হয়েছে। ভালো আছে সে। প্রটোকল অনুযায়ী, তার খেলার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

তিনি জানান, শ্রীলঙ্কা শক্তিশালী টেস্ট দল হলেও সিরিজ জয়ের ভালো সুযোগ ছিল। সুযোগটা এখনও আছে। তবে সাকিব না থাকায় কঠিন হয়ে গেলো। বিসিবি বসের মতে, সাকিব না থাকায় এখন একজন বোলার বেশি নিতে হবে। ব্যাটার কমে যাবে।

এছাড়া জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়েও কথা বলেন পাপন। তিনি জানান, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রতিবছর দিতে পারলে সবচেয়ে ভালো। অনেকে আছেন যাদের পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। বর্তমান সরকার নিয়মিত জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার বিষয়ে কাজ করছে। অন্তত এবারের মতো বড় গ্যাপ হবে না বলে মনে করেন তিনি।

আট বছর পর এবার দেওয়া হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার। ২০১৩ সালের পর এই পুরস্কার দেওয়া হয়নি। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৫ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়া সংস্থা এই পুরস্কার পেয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..