✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুনরুদ্ধার করা শহর পরিদর্শন করলেন জেলেনস্কি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৯-১৫, | ১১:৫৩:১২ |

পাল্টা আক্রামণ চালিয়ে রুশ সৈন্যদের কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম শহর পরিদর্শন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইজিয়াম শহরটি রসদ সরবরাহের হাব হিসেবে ব্যবহার করতো রাশিয়া।

বিবিসি জানিয়েছে, শহরটি পরিদর্শনে গিয়ে ইউক্রেনীয় সৈন্যদের ধন্যবাদ দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিয়ে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পতাকা দেশের প্রতিটি শহর ও গ্রামে ফিরে আসবে।

ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন পূর্ব দনবাস অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

জেলেনস্কির দাবি, এরই মধ্যে তার দেশের সৈন্যরা খারকিভ অঞ্চলের আট হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। তবে তার সেই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও দাবি করেছেন, যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইউক্রেনের।
সূত্র: বিবিসি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..