✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৮:৪৭:৩২ |

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কোনও ভূমিকা রাখবে না; বরং উত্তেজনা বাড়িয়ে চলমান সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ সতর্কবার্তা দেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাগচি বলেন, এ অঞ্চলে যেকোনও বিদেশি বাহিনী মোতায়েন ‘শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে না; বরং উত্তেজনা বাড়াবে এবং সংঘাতের পরিধি বিস্তৃত করবে’।

জবাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন আশ্বস্ত করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার কোনও পরিকল্পনা সিউলের নেই। এছাড়া মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও কোনও সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া।

টেলিফোন আলাপে আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি চলমান সংঘাত অবসানে সর্বশেষ কূটনৈতিক উদ্যোগগুলোর বিষয়েও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানিয়েছিল, তারা সোমালিয়ার উপকূলে জলদস্যুবিরোধী টহল কার্যক্রমের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। এর আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় টহল সম্প্রসারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দক্ষিণ কোরিয়া। দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..