✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে রাসায়নিক অস্ত্রের অভিযোগ তুলছে ইসরায়েল : ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১১:৫৬:৫১ |

ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে ইসরায়েল। বুধবার (২৫ নভেম্বর) এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আরাগচি বলেন, ‘এই যুদ্ধবাজ নির্লজ্জভাবে ইরানের বিরুদ্ধে ওষুধ কারখানায় ভয়াবহ এসব অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখার অভিযোগ করছেন। এর উদ্দেশ্য অত্যন্ত দুঃসাহসিক—যুক্তরাষ্ট্রকে ধোঁকা দিয়ে ইসরায়েলের হয়ে আরও একটি যুদ্ধে জড়ানো।’

বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, তেহরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে। ইরানকে এ ধরনের অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।

কাটজের রাজনৈতিক দল লিকুদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরান রাসায়নিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় রয়েছে। তবে এসব অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানোর সক্ষমতা এখনো অর্জন করতে পারেনি দেশটি। আমরা এই কার্যক্রম চলতে দিতে পারি না।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকটের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র আভিগদর লিবারম্যান বলেছেন, এখনই ইরানে হামলা চালানোর প্রয়োজন নেই। বুধবার তিনি দেশটির অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন।

লিবারম্যানের অভিযোগ, ক্ষমতার লালসায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বিবেকবুদ্ধি হারিয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে লিবারম্যান বলেন, ইরানের হাতে রাসায়নিক অস্ত্র থাকার বিষয়ে দেওয়া বক্তব্যগুলো গুরুতর। তবে গোয়েন্দা তথ্য ও সামরিক অভিযানের দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে ইসরায়েলের এককভাবে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।

এদিকে ইসরায়েলের এসব অভিযোগকে অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে ইরান। গত সপ্তাহেও ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে—এমন বক্তব্যকে ‘বাজে কথা’ বলে উড়িয়ে দিয়েছিলেন আরাগচি। সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..