✕

সর্বশেষ :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করার পদক্ষেপ নিচ্ছে সরকার ১১ বছরের শিশুকে যৌন নিপীড়ন, আসামির ৭ বছরের কারাদণ্ড মাইক্রোবাস চালক হত্যা মামলায় নারীসহ তিন আসামির যাবজ্জীবন পাওনা টাকা না পেয়ে প্রযোজকের টেপ রেকর্ডার বিক্রি করেন অক্ষয় ইরানে মৃত্যুদণ্ডের মুখে ৯ নারী, কারাগার থেকে বাঁচার আকুতি চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪ শিশু নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝরে পড়া শিশুদের শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত করার সুপারিশ সংসদীয় কমিটির রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

কুয়েতে ইরানি ড্রোন হামলায় আহত ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-২৬, | ১৯:৫১:১৪ |

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতের নাগরিক, দু’জন ইতালির নাগরিক এবং একজন পাকিস্তানি রয়েছেন।

ড্রোন প্রতিহত করার সময় ছড়িয়ে পড়া বিস্ফোরণের ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন।

বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের সশস্ত্র বাহিনী দেশটির আকাশসীমায় একাধিক ‘শত্রুপক্ষের ড্রোনের’ উপস্থিতি শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এসব ড্রোনের মধ্যে কয়েকটি কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। পরে কুয়েতি বাহিনী ড্রোনগুলোকে প্রতিহত করে।

এ সময় ড্রোনের ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। তাদের মধ্যে একজন কুয়েতি নাগরিক ছাড়াও ইতালির দু’জন এবং পাকিস্তানের একজন নাগরিক রয়েছেন।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত গুরুত্বপূর্ণ স্থাপনাটি ঠিক কী ধরনের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত ড্রোনের সংখ্যা, স্থাপনাটির ক্ষয়ক্ষতি কিংবা আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় কুয়েতের নিরাপত্তাব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা কার্যক্রম নতুন করে আলোচনায় এসেছে। হামলার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..