✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

৬ বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল কুয়েত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৬, | ১১:০৯:২১ |

কুয়েত এবং ইরান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করছে। এরই অংশ হিসেবে ছয় বছরের বেশি সময় পর কুয়েত নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরানে।

২০১৬ সালে ইরান এবং সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর কুয়েত তেহরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার কুয়েতের রাষ্ট্রদূত বদর আব্দুল্লাহ আল মুনাইখ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের কাছে তার পরিচয় পত্র পেশ করেন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তা গ্রহণ করেন। খবর ইরনার।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুনাইখকে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের কথা নিশ্চিত করেছে।

এদিকে, ইরানের কূটনৈতিক মোহাম্মদ ইরানি তেহরানের পক্ষ থেকে কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..