✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৪, | ১০:৫৪:১২ |

চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেট। রবিবার সকালে ১০টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা মানবজমিনকে জানান, জাতিসংঘ দূত হিসেবে এটাই হবে তার প্রথম এবং শেষ বাংলাদেশ সফর। কারণ তিনি ওই পদে দ্বিতীয় মেয়াদে না থাকার ঘোষণা দিয়েছেন। ফলে জাতিসংঘ যেভাবে চেয়েছে সেভাবেই তার সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

তার সফর মানবাধিকার পরিস্থিতির অগ্রগতির একটি খণ্ডচিত্র তুলে ধরার সুযোগ হিসেবে বাংলাদেশ গ্রহণ করেছে বলেও জানানো হয়। উল্লেখ্য, সফরের প্রথম দিনেই আজ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মনির সঙ্গে বৈঠক করবেন। কাল যাবেন কক্সবাজারে। সেখানে বাংলাদেশের মানবিক আশ্রয়ে থাকা মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখা ছাড়াও শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠকএকই দিনে রাজধানীর ইস্কাটনস্থ বিস মিলনায়নে একটি সেমিনারে বক্তৃতা করার পাশাপাশি ঢাকার জাতিসংঘ অফিসের আয়োজনে বাংলাদেশে থাকা পশ্চিমা কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধি দলের সঙ্গে পৃথক পৃথক রুদ্ধদ্বার বৈঠক করবেন। কূটনৈতিক সূত্রের ধারণা মিশেল বাশেলেটের সফরে ডিজিটাল নিরাপত্তা আইন, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা, গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিয়ে আলোচনা হতে পারে।

স্মরণ করা যায়, বহু বছর ধরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং তার দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড ন্যাশন্স হাইকমিশনার ফর হিউম্যান রাইটস’ (ওএইচসিএইচআর)-এর র‌্যাপোর্টিয়াররা বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়ে আসছেন। কিন্তু শিডিউল জটিলতা এবং অন্য সীমাবদ্ধতায় তা হয়ে ওঠেনি।

 করবেন তিনি। কক্সবাজার থেকে ফিরে আগামী ১৭ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..