সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

পুতিনের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রাশিয়ায় এরদোগান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০৬, | ১১:১২:১০ |

শুক্রবার রাশিয়ার সোচিতে যান তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান। এ সফরে নিজের সব সিনিয়র মন্ত্রীদের নিয়ে গেছেন তার্কিস প্রেসিডেন্ট।

পুতিন এবং এরদোগান মাত্র ১৭ দিন আগে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেন। অল্প সময়ের মধ্যে ফের দুই নেতা এক হয়েছেন।

ক্যারিম হেস নামে রাশিয়াভিত্তিক একজন রাজনৈতিক বিশেষজ্ঞ বলেছেন, সিরিয়ায় ‘অভিযান চালাতে’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ‘সবুজ সংকেত’ পেতে এসেছেন এরদোগান।

গত মে মাসে সিরিয়ায় অভিযান চালানোর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি জানান ওয়াইপিজে কুর্দি জঙ্গিরা তুরস্কের সীমান্তের কাছে শক্ত ঘাঁটি তৈরি করছে। তাদের সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হবে।

পরবর্তীতে জানা যায়, সিরিয়ার তেল রিফাত এবং মানবিজে হামলা করতে চান এরদোগান। তবে এরদোগানের এ অভিযানের বিরোধীতা করে রাশিয়া।

১৭ দিন আগে যখন পুতিনের সঙ্গে এরদোগানের তেহরানে বৈঠক হতুরস্ক অভিযান চালাতে রাশিয়ার সবুজ সংকেত চায় কারণ সিরিয়ার আকাশ সীমার বেশিরভাগই নিয়ন্ত্রণ করে রাশিয়া। দেশটি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সাহায্য করে থাকে।

তাছাড়া রাশিয়ার সঙ্গে এরদোগান ভালো সম্পর্ক বজায় রাখতেও পুতিনের সবুজ সংকেত নিয়ে অভিযান চালাতে চান। কারণ রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের ওপর অনেকটা নির্ভরশীল তুরস্ক।

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এরদোগানকে অনুরোধ করেন তিনি যেন সিরিয়ায় নতুন করে কোনো সামরিক অভিযান পরিচালনা না করেন।

তবে এরদোগান হুশিয়ারি দিয়ে বলেন, আমরা শয়তান গ্রুপকে নিশ্চিহ্ন করে দিতে বদ্ধ পরিকর।

রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যারিম হেস জানিয়েছেন, এরদোগান পুতিনকে হয়ত রাজি করাতে পারেন। এরদোগান চান তুরস্কের আসন্ন নির্বাচনের আগে কুর্দি জঙ্গিদের ওপর অভিযান চালাতে যেন সাধারণ মানুষ তার পক্ষে আসেন এবং ভোট দেন।

সূত্র: আল জাজিরায়, সেখানে পুতিন সরাসরি জানান তিনি তুরস্কের সিরিয়ায় অভিযানের বিপক্ষে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..