সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

রাশিয়াও জানে পরাজয় আসন্ন: ইউক্রেনের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২৫, | ১১:২৩:৫২ |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া জানে পরাজয় আসন্ন। দৈনিক ভিডিওবার্তায় এই দাবি করেন তিনি।

রাশিয়ার যে সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে, তাদের কথা ইউক্রেন প্রশাসন শুনতে পাচ্ছে বলে দাবি করলেন জেলেনস্কি। রবিবার (২৪ জুলাই) দৈনিক ভিডিওবার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার সেনারা ফোনে যখন বাড়ির সঙ্গে কথা বলছেন, ইউক্রেনের প্রশাসন তখন তা জানতে পারে। ওই কল শুনে ইউক্রেন জেনেছে, রাশিয়ার সেনাও বিশ্বাস করতে শুরু করেছে, এই যুদ্ধে ইউক্রেন জযলাভ করবে।

বস্তুত, রবিবার যুদ্ধ ষষ্ঠ মাসে পড়ল। পূর্ব ইউক্রেনের বেশ কিছু অঞ্চল রাশিয়া দখল করলেও লড়াই এখনো শেষ হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, বন্ধু দেশগুলোর সহয়োগিতায় ইউক্রেন এই যুদ্ধে জয়লাভ করবে। শত্রুকে তারা উচিত শিক্ষা দেবে। এর জন্য তাদের আরও অস্ত্রের প্রয়োজন। তারা জানে, পশ্চিমা দেশগুলি তাদের সাহায্য করবে।

এদিকে, ইউক্রেনের বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়ার গণমাধ্যমকে প্রশাসন জানিয়েছে, ওডেসায় ইউক্রেনের সেনার একটি অস্ত্রাগার ছিল। অ্যামেরিকার দেওয়া জাহাজ বিধ্বংসীকারী মিসাইল হারপুন রাখা ছিল সেখানে। অস্ত্রাগারটি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি একটি জাহাজ নির্মাণ কারখানাও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে। বন্দরের কাছে ইউক্রেনের একটি সেনা নৌকোও ধ্বংস বলে রাশিয়ার দাবি।

ইউক্রেন অবশ্য এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ঘটনায় বেসামরিক মানুষের মৃত্যুর কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..