✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শেখ সাবাহ আল সালেম কুয়েতের নতুন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৭-২০, | ১২:০৯:২৩ |

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহ। তিন মাসে আগে কুয়েত সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর পদটি এতোদিন শূন্য ছিল।

কুয়েতের সংবাদমাধ্যম আল কাবাস জানায়, কুয়েতের আমির এক ডিক্রি জারি করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহর চতুর্থ ছেলে। শেখ সাবাহ আল সালেম আল সাবাহ ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েতের আমির ছিলেন।

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি ডিগ্রি নেন।

প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে তিনি কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড় ১৯৯৩ সালে তাকে যুক্তরাষ্ট্রে কুয়েতের রাষ্ট্রদূত করা হয় এবং ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। পরে ২০০৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তিনি কুয়েতের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

এরপর ২০০৬ সালের ১১ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকেই তিনি দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। কুয়েত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে এর প্রতিবাদে ২০১১ সালের ১৮ অক্টোবর পদত্যাগ করেন তিনি। পদত্যাগের পর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কাজজানান। খবর গালফ নিউজের।

এ ছাড়া ডিক্রিতে শেখ মোহাম্মদ সাবাহ আল সালেমকে নতুন সরকারের মন্ত্রিপরিষদ গঠনের আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..