✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজায় ফের ইসরায়েলের হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৬-১৬, | ০৮:২৮:৫৬ |

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

এর আগে গত ২১ মে টানা ১১ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই সংঘাতে প্রায় ২৫৬ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে। তবে হতাহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক।

২১ মে যুদ্ধবিরতির পর এই প্রথম হামলা চালালো দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি দেশটিতে নতুন সরকার গঠন করেছে ডানপন্থী জাতীয়তাবাদী ইয়ামিনা পার্টির নাফতালি বেনেট। ফলে সমাপ্ত হলো বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসন। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা। এই পদযাত্রা নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের স্মরণে পতাকা হাতে পদযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে কট্টরপন্থী ইহুদিরা।

ইতোমধ্যেই ফিলিস্তিনি গোষ্ঠীগুলো পদযাত্রার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের দিন পালনের আহ্বান জানিয়েছে। এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা সেখানে যেতে না পারে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..