সর্বশেষ :
ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে রক্ত পরীক্ষাতেই জানা যাবে শরীরের কোন অঙ্গ কতটা ‘বুড়িয়ে’ গেছে! ট্রাম্পের ইরান হামলার পর পরমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সুনীল গাভাস্কাররা ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’ নভোচারীর ক্যামেরায় ধরা পড়ল আলোর জাদুকরী খেলা লালচে বিড়ালকে পদবি দিল মেট্রো কর্তৃপক্ষ, নাম দিল ‘চিফ ফেলিন অফিসার’ গ্রীষ্মে ফ্রান্সে পানিতে ডুবে মৃত্যু ৩০১, এক বছরে বেড়েছে ১৪ শতাংশ স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, বন্ধ করুন এই ৫ সেটিংস

৮০ টিরও বেশি দেশকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছে চীন: শি জিনপিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২২, | ০৯:৩৮:১৭ |

চীন জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ৮০ টিরও বেশি উন্নয়নশীল দেশকে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছে এবং ৪৩ টি দেশে ভ্যাকসিন রফতানি করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার এ তথ্য জানিয়েছেন। বেইজিং এ ভিডিওর মাধ্যমে গ্লোবাল হেলথ সামিটে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট শি এই মন্তব্য করেন।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া আরো জানায়- ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেছেন, করোনাকালে ভ্যাকসিন ছাড়াও চীন ১৫০ টিরও বেশি দেশ এবং ১৩ টি আন্তর্জাতিক সংস্থাকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে যেগুলোর মধ্যে রয়েছে ২৮০ বিলিয়ন এর বেশি মাস্ক, ৩.৪ বিলিয়ন প্রোটেকটিভ স্যুট এবং ৪ বিলিয়ন টেস্ট কিট।

চীনের কাছ থেকে বিনামূল্যে ভ্যাকসিন পাওয়া দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। ১২ মে চীনের উপহার ‘সিনোভ্যাক’ এর ৫ লাখ ডোজ ভ্যাকসিন সরকারের নিকট হস্তান্তর করেছে চীন। ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট ওই উপহার তুলে দেন। এর নয় দিনের মাথায় (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়- বাংলা‌দেশ‌কে আরও ৬ লাখ ডোজ ক‌রোনার ভ্যাকসিন উপহার হি‌সে‌বে দেবে চীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..