✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইসরাইলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমিরাতের!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৮, | ০৯:১১:৪০ |

ফিলিস্তিনিদের ভূমিদখল, গুলি করে হত্যাসহ দমন-পীড়নের জন্য গোটা বিশ্বের বিবেকবান মানুষ ধিক্কার জানাচ্ছে, ঠিক তখনই ইসরাইলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে সংযুক্ত আমিরাত।

তেলআবিবে অবস্থিত আমিরাতের দূতাবাস থেকে টুইটবার্তায় বলা হয়, স্বাধীনতা দিবসে ইসরাইল ও তার জনগণকে আমিরাতের শুভেচ্ছা।

জবাবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে।

হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী, গত বৃহস্পতিবার ইহুদিবাদী দেশটি তাদের স্বাধীনতা দিবস পালন করেছে। খবর আরব নিউজের।

১৯৪৮ সালে হাজার হাজার ফিলিস্তিনিকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করে তাদের ভূমি জবরদখল করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে।

অন্যদিকে ফিলিস্তিনিরা এ দিবসটিকে ‘নাকবা’ বা প্রতিরোধ দিবস হিসেবে পালন করে আসছে। গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ মে ৭৩তম নাকবা উদযাপন করবে ফিলিস্তিন।

গোটা আরববিশ্ব যখন ইসরাইলকে তার বর্বরতার জন্য ধিক্কার দিচ্ছে, তখন আমিরাতের এ শুভেচ্ছা বাণী ফিলিস্তিনিসহ গোটা অঞ্চলের মুসলিম দেশগুলোকে মর্মাহত করেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..