✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

রানওয়ে থেকে কার্গো উড়োজাহাজ পড়ল সাগরে, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ১৩:০৫:১১ |

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এমিরেটসের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। এতে দুজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

সোমবার (২০ অক্টোবর) ভোরে দুবাই থেকে আসা ফ্লাইট ইকে৯৭৮৮ উত্তর দিকের রানওয়েতে একটি নিরাপত্তা বাহনের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর দুই গ্রাউন্ড স্টাফকে উদ্ধার করা হলেও পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত আছেন এবং তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল।

উড়োজাহাজটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে ফেলে এবং তখনই নিরাপত্তা টহল গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিমানটি দুই ভাগে ভেঙে সাগরে পড়ে যায়।

দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২১৩ জন সদস্য ও ৪৫টি যানবাহনের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। তদন্তকারীরা এখন ব্ল্যাক বক্স উদ্ধার অভিযানে কাজ করছেন।

দুর্ঘটনাকবলিত বোয়িং ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) বিমানটি ৩০ বছর পুরোনো। এটি একসময় যাত্রীবাহী উড়োজাহাজ ছিল, পরে কার্গোতে রূপান্তর করা হয়।

এমিরেটস জানায়, ফ্লাইটটি ‘ওয়েট লিজ’ চুক্তিতে এয়ার এসিটি থেকে ভাড়া নেওয়া হয়েছিল। বিমানে কোনো মালপত্র ছিল না এবং সব ক্রু নিরাপদ আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..