✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইরানি নারীদের সাফল্যের উৎস কি?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৯, | ০৮:২৬:৪৪ |

ইরানি নারীদের সাফল্যের পেছনে ইসলামী শিক্ষা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি বলেছেন, ঈমানি শক্তিই ইরানি নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে। তারা নানা জটিল ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর ও নজিরবিহীন যেসব অবদান রেখেছেন তা সম্ভব হয়েছে ঈমানি শক্তির কারণে।

মঙ্গলবার সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ‘ইতিহাস সৃষ্টিকারী ফেরেশতা বাহিনী’শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় খামেনি এসব কথা বলেছেন। খবর ইরনার।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প-সাহিত্যসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গন এবং পরিচালনা ও ব্যবস্থা ক্ষেত্রে নারীদের নানা অবদান রয়েছে।

পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বিশেষকরে বিপজ্জনক রোগ মোকাবেলায় তাদের সাম্প্রতিক সেবা ইরানি নারীদের আধ্যাত্মিক উৎকর্ষের নিদর্শন।

খামেনি বলেন, ইসলামী শিক্ষা ও মূল্যবোধ এবং দেশে বিদ্যমান ইসলামী ব্যবস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..