✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

হোয়াইট হাউজ সোনার খাঁচার মতো!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৮, | ১২:০৯:৪৩ |

কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে বসত গাড়া জো বাইডেন এখনও নিজেকে সেখানে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাইডেন মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের কথা উল্লেখ করে হোয়াইট হাউজকে “কিছুটা সোনার খাঁচার মতো” বলে মন্তব্য করেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।

বাইডেন ঠাট্টাচ্ছলে বলেন, আমি সকালে উঠে জিলের (বাইডেনের স্ত্রী) দিকে তাকিয়ে বলি, ‘ইয়া মাবুদ, আমরা কোথায় আছি?’ বাইডেন জানান, তিনি তার গৃহস্থালী কাজগুলো করার জন্য লোকজন অপেক্ষা করবেন এমনটায় অভ্যস্ত ছিলেন না, “আমাকে আমার স্যুট কোট কেউ তুলে দেবেন, এতে অভ্যস্ত ছিলাম না।”

বাইডেন বলছিলেন, “বিষয়গুলো বেশ দ্রুত ঘটে চলেছে। মাঝেমধ্যে মনে হয়, চারটি বছর। এটি দায়িত্বের কারণে মনে হয় এমন নয়, এর কারণ হচ্ছে এখানে অনেক কিছুই ঘটছে, যেখানে মনোনিবেশ করতে হচ্ছে ক্রমাগত একটির পর আরেকটি সমস্যা বা সুযোগের উপর।”

বাইডেন নিশ্চিত করেন যে, তিনি তার পূর্বসূরী প্রেসিডেন্টদের সাথে কথা বলতে ফোন করেছিলেন। নাম না নিয়ে তিনি বলেন, “তাদের সবাই, একজন মাত্র ব্যতিক্রম ছাড়া ফোন ধরেছিলেন এবং আমাকেও ফোন করেছিলেন।”।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..