✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্রাম্প সমর্থকদের হামলায় পুলিশের মৃত্যু, ক্যাপিটল পুলিশ প্রধানের পদত্যাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-০৮, | ০৪:৪৬:১৩ |

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থক হামলাকারীদের সাথে সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। ব্রায়ান ডি সিকনিক নামের ওই পুলিশ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মারা যান বলে ক্যাপিটল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।

২০০৮ সাল থেকে ক্যাপিটল পুলিশে কাজ করে যাওয়া ব্রায়ান বুধবার দাঙ্গাকারীদের সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন। পুলিশ ফাড়িতে ফেরার পর তার অবস্থা খারাপ হয় এবং তাকে হাসপাতালে নেয়া হয়। সিএনএন জানিয়েছিল তাকে লাইফ সাপোর্ট এ নেয়া হয়েছে।

এ নিয়ে বুধবাারের দাঙ্গায় ট্রাম্প সমর্থক হামলাকারীসহ মোট ৫ জন মারা গেলেন।

এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, ব্রায়ানের মৃত্যুর কিছু আগেই ক্যাপিটল পুলিশ প্রধান স্টিফেন সান্ড পদদ্যাগ করেছেন। দাঙ্গাকারীদের মোকাবেলা নিয়ে তীব্র সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..