✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

টুইটারেই টুইটারকে এক হাত নিলেন ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৫, | ০৬:৪৬:২১ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছেন সেই শুরু থেকেই। আর এসব প্রচারে তার একমাত্র পছন্দ টুইটার। কারণ প্রথম সারির সব গণমাধ্যমকে সবসময়ই ‘ভুয়া খবর’ বলে আসছেন তিনি। ট্রাম্পপন্থী বলে পরিচিত ফক্সনিউজ-ও এখন আর তার পক্ষে গান গায় না।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক টুইট করে ট্রাম্প জানাতে চাচ্ছিলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। শুরুর দিকে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের এ সংক্রান্ত টুইটের সাথে ‘ভোট জালিয়াতির এই দাবি বিতর্কিত’ উল্লেখ করে ‘লেভেল’ লাগিয়ে দেয়। তাতেও থামছেন না ট্রাম্প। অবশেষে টুইটার প্রকাশ্যে ট্রাম্পের নিজস্ব টুইটগুলোতেই জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হিসেবে ঘোষণা শুরু করেছে।

এতে টুইটারের উপর বেজায় ক্ষিপ্ত ট্রাম্প টুইট করেই টুইটার ‘সত্য দমন’ করছে বলে মন্তব্য করেছেনঃ

“টুইটার তাদের ফ্ল্যাগ নিয়ে পাগল হয়ে যাচ্ছে, এমনকি সত্য দমনের কঠোর চেষ্টা করছে। তারা দেখিয়ে দিলো যে তারা কতোটা বিপজ্জনক হতে পারে, উদ্দেশ্যমূলকভাবে বাক স্বাধীনতাকে দমিয়ে রাখছে। আমাদের দেশের জন্য এটা খুব বিপজ্জনক। কংগ্রেস কি জানে যে এভাবেই কমিউনিজম শুরু হয়?”

এর আগেই আরেক টুইটে ট্রাম্প লেখেনঃ

“ভোটচুরি কোন ষড়যন্ত্র ত্বত্ত্ব নয়, বাস্তবতা।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..