ট্রাম্পের সমর্থনে ৪ স্টেটের ফলাফল বাতিলের মামলা সুপ্রিম কোর্টে খারিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-১২, | ১১:৪১:২৬ |

যুক্তরাষ্ট্রের চারটি স্টেটের নির্বাচনের ফলাফল বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে করা মামলা খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সেই চারটি স্টেটেই বিজয়ী হয়েছেন জো বাইডেন। খবর বিবিসির।

এই সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্য এই মামলাটি করে। সেখানে বলা হয় জর্জিয়া, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের নির্বাচনের ফলাফল বৈধ না। মামলাটিতে ১৯ স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসের ১২৭ জন রিপাবলিকান সদস্যের সমর্থন রয়েছে।

কিন্তু স্থানীয় সময় শুক্রবার সুপ্রিম কোর্ট মামলা খারিজ করার কারণ হিসেবে বলেছেন টেক্সাসের কোন আইনি সক্ষমতা নেই মামলাটি করার।

আদালত বলেছেন, যখন অন্য একটি স্টেট তাদের নির্বাচন করে তখন টেক্সাসের সেই নির্বাচনে কোন বিচারিক আগ্রহ থাকতে পারে না।

এই আদেশ ট্রাম্পের জন্য আরও একটা ধাক্কা। কারণ এর আগে তিনি কোন তথ্য প্রমাণ ছাড়াই বলেছিলেন নভেম্বরের নির্বাচনের ফলাফল সুপ্রিম কোর্টের মাধ্যমে নির্ধারিত হবে।

এর আগে পেনসিলভানিয়াতে জো বাইডেনের জয়ের বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করেন আদালত।

নির্বাচনের পর থেকেই ট্রাম্প এবং তার সমর্থকরা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে কয়েক ডজন মামলা করেছেন। কিন্তু কোনটায় জো বাইডেনের জয়কে উল্টে দেয়ার কাছাকাছি আসতে পারেনি।

মার্কিন ইলেকট্রোরাল কলেজ ভোটে ডেমোক্রাটিক প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে ৩০৬-২৩২ হারিয়ে দিয়েছেন। দেশব্যাপী ট্রাম্পের চেয়ে ৭০ লাখ ভোট বেশি পেয়েছেন বাইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...