✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ইলেক্টোরস আনুষ্ঠানিকভাবে পেলেন বাইডেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০৫, | ০৯:৫৬:০০ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ইলেক্টোর আনুষ্ঠানিকভাবে পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ক্যালিফোর্নিয়া শুক্রবার সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন সত্যায়িত করেছে এবং ৫৫ জন ইলেক্টোরকে অনুমোদন দেয়া হয়েছে যারা বাইডেনের জন্য ভোট দেবেন। পরোক্ষভাবে এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার ৫৫ টি ইলেকটোরাল ভোট এখন বাইডেনের। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।

রাজ্যটির সেক্রেটারি অফ স্টেটস অ্যালেক্স প্যাডিলা কর্তৃক বাইডেনকে জয়ের আনুষ্ঠানিক অনুমোদনের ফলে বাইডেনের ইলেকটোরাল ভোটের সংখ্যা এখন পরোক্ষভাবে ২৭৯ তে পৌঁছেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এর এক সমীক্ষায় এটা নিশ্চিত করা হয়েছে। এটি প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় সংখ্যক ২৭০ ইলেকটোরাল ভোটের চেয়ে বেশি।

ভয়েস অফ আমেরিকা সহ অন্যান্য প্রভাবশালী গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে।

ক্যালিফোর্নিয়ায় নির্বাচিত এই ৫৫ জন ইলেক্টোর আগামী ১৪ ডিসেম্বর অন্যান্য রাজ্য থেকে নির্বাচিত ইলেক্টোর দের সাথে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করতে ভোট দেবেন। সেই নামটা যে বাইডেন-ই, তা নিয়ে আর প্রশ্ন নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..