✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-০১, | ০৬:২৩:৫০ |

হোয়াইট হাউস টিম গঠনে চমক দেখানোর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন অর্থমন্ত্রী পদেও মনোনয়ন দিয়েছেন একজন নারীকে। তিনি হলেন ফেডারেল রিজার্ভ বা কেন্দ্রীয় ব্যাংক এর সাবেক চেয়ারম্যান ৭৪ বছর বয়সী জ্যানেট ইয়েলেন। এখন শুধু সিনেটে নিশ্চিত হতে আনুষ্ঠানিকতার পালা। বাইডেনের ট্রানজিশান টিম যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোকে স্থানীয় সময় সোমবার তথ্যটি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে এই প্রথম অর্থমন্ত্রী হিসেবে কোন নারী নিয়োগ পেলেন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন জ্যানেট ইয়েলেন। প্রথম কোন নারী হিসেবে ফেডারেল রিজার্ভ এর প্রধান হয়েছিলেন এই ঝানু অর্থনীতিবিদ। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাকে ওই পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। দীর্ঘ ২০ বছর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনার অভিজ্ঞতা রয়েছে তার।

গেলো কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে অর্থমন্ত্রী হিসেবে তার মনোনয়নের খবর আসছিল। কোন ধরনের বর্ণ বৈষম্য ব্যতিরেকে বাইডেন তার অর্থনৈতিক টিম সাজিয়েছেন নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..