✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় বিএনপি নেতা ড. মামুনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-২৪, | ১২:১১:১৮ |

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান এফসিএ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ নভেম্বর) লন্ডন সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় লন্ডনের একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার দিনগত রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন বিলেতে থাকাবস্থায় চাটার্ড অ্যাকাউন্টেট ড. মামুন রহমান দেশ ও জাতির সেবার ব্রত নিয়ে বাংলাদেশে এসে নিজ এলাকা খুলনার ফুলতলার জামিরা ইউনিয়নে তৃণমুল পর্যায়ে কাজ শুরু করেন এবং জামুরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইউপি চেয়ার্যমান ছিলেন তিনি। জনগণের কল্যাণে কাজ করেছেন ব্যাপকভাবে। তিনি একজন রাষ্ট্রচিন্তাবিদ, লেখক এবং গবেষণা কাজের সঙ্গেও সংযুক্ত ছিলেন। তার লেখা ৩টি বই প্রকাশিত হয়েছে এবং তিনি অন্য লেখকদের বইও প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুদীর্ঘকাল বিলেতে অবস্থান করে শেকড়ের টানে নিজ এলাকায় নিভৃত পল্লীতে ফিরে এসে এলাকার কল্যাণে ও জনসেবায় ড. মামুন রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অতুলনীয়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তিনি আরও বলেন, বিএনপি’র রাজনীতি এবং জনকল্যাণে তার অবদান বিএনপি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..