‘ট্রাম্পের পাগলামিতে আরও মানুষ মরতে পারে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১১-১৭, | ১৫:১০:১২ |

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে ‘মানুষের মৃত্যু হতে পারে’।

ডেলাওয়ারে এক ভাষণে তিনি এ কথা বলেছেন। নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেছেন মিস্টার বাইডেন। খবর বিবিসির।

সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, করোনা প্রতিরোধে আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে আরও মানুষ মারা যেতে পারে। কিন্তু ট্রাম্পের পাগলামির কারণে তা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন– ‘এটি কোনো খেলা নয়’।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংগ্রহে ৩০৬ ইলেকটোরাল ভোট আছে, যদিও তার দরকার ছিল ২৭০। তবে ট্রাম্প সোমবারও টুইট করেছেন- আমি নির্বাচনে জিতেছি।

গত ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে একের পর এক মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে।

নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে, সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনও জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনও স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।

বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছে না।

দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথগ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে, তা হলে তারা করোনা প্রতিরোধে অন্তত এক মাস পিছিয়ে যাবেন। এতে করোনায় অনেকের প্রাণহানির আশঙ্কা করছেন জো বাইডেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...