✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ, জনজীবনে ফিরতে প্রস্তুত ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১০-০৯, | ১৭:১৪:২৩ |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার করোনা চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করেছেন। আগামী শনিবার থেকে তিনি পাবলিক ইভেন্টে যোগ দিতে পারবেন । স্থানীয় সময় বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন ট্রাম্পের চিকিৎসক ডা. সিন কনলে।

ডা. সিন কনলে বলেন,প্রেসিডেন্ট ওষুধে খুব ভালো সাড়া দিয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও জানিয়েছেন যে মার্কিন স্থানীয় সময় শুক্রবার তার করোনা টেস্ট হতে পারে। এ সময় আগামী শনিবার থেকে নির্বাচনি র‍্যালিতে অংশ নেয়ার আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্ক ভার্চুয়ালি হবে বলে জানিয়েছে এই বিতর্কের আয়োজক স্বাধীন ও নিরপেক্ষ কমিশন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন। গত ২ অক্টোবর ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..